𝗞𝗵𝗮𝗺𝗿𝗮𝗵 𝗗𝘂𝗸𝗵𝗮𝗻

Price range: TK. 690 through TK. 1,590

প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ

19 People watching this product now!

KHAMRAH DUKHAN – স্মোকি, সুইট, স্পাইসি ও ওরিয়েন্টাল নোটসের এক অসাধারণ কম্বিনেশন….👌🔥

সত্যি বলতে, ব্যক্তিগতভাবে Lattafa-র এই লাইনের পারফিউমগুলো আগে খুব একটা পছন্দ হতো না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সুইটনেস লেভেল আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদিও অনেকের কাছেই সেগুলো ভীষণ জনপ্রিয়।

কিন্তু এই একটি আইটেম “খামরাহ দুখান” পারফিউম অয়েলটি পুরো ধারণাটাই বদলে দিয়েছে। নোটসগুলোর ব্যালান্স, স্মোকি ডেপথ আর রিফাইন্ড স্পাইসিনেস মিলিয়ে এটি নিঃসন্দেহে একটি masterpiece। 

এই মাস্টারপিস পারফিউম অয়েল আইটেমটি শপে আসার পরপরই স্টক শেষ হয়ে যায়। সাথে সাথেই রিস্টক করা হয়। 

গতোকাল এক গ্রাহক এসে বললেন;

“ভাই, কি দিয়েছেন! মাথানষ্ট আইটেম। তিন দিন পর্যন্ত লাস্টিং পাচ্ছি।”

বলেই তিনি আরও ১২ মিলি নিয়ে নিলেন।

শুধু তাই নয় যারা শপে এসেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে যখন “খামরাহ দুখান” অয়েলটি স্নিফ করানো হয়, অন্য কিছু দেখার প্রয়োজনই হয়নি। এনাফ এই একটাই তাদের সিদ্ধান্তের জন্য যথেষ্ট ছিল। হাই প্রোজেকশন, এক্সেলেন্ট লংজেভিটি, আর সুইটনেসের সঙ্গে এমন পরিমিত স্পাইসি ব্লেন্ড যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

হালকা বিকেলের আবহাওয়া, হাতে গরম কফির কাপ। প্রথম সিপের সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে আসছে স্মোকি-সুইট উষ্ণতা। কফির বিটারনেসের পাশে খামরাহ দুখান-এর স্পাইসি ও ওরিয়েন্টাল নোটস ধীরে ধীরে খুলে যাচ্ছে একটা আরাম, একটা গভীরতা, একটা পরিপূর্ণ অনুভূতি। এই সুগন্ধি শুধু সুবাসই নয়, বরং এটা এক ধরনের moment.

𝙆𝙃𝘼𝙈𝙍𝘼𝙃 𝘿𝙐𝙆𝙃𝘼𝙉 – যারা রিফাইন্ড সুইটনেস, স্মোকি ক্যারেক্টার আর লং লাস্টিং পারফরম্যান্স খোঁজেন, তাদের জন্য হাইলি রিকমন্ডেড & পছন্দের তালিকায় শীর্ষে থাকবেই৷ তাই স্টক থাকা অবস্থাতেই শীঘ্রই অর্ডার করুন।

Fragrance Type: Alcohol-free Perfume Oil
Longevity: ±12–18 hours
Projection: ±2–4 feet
Sillage: ±2 feet

[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]

★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️

১. পালস পয়েন্টে ব্যবহার করুন:

ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।

২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):

রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।

৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:

অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।

৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:

সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:

সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।

৬. কাপড় ব্যবহারে সতর্কতা:

সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।

৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:

অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।

৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:

একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।

৯. সংরক্ষণের সঠিক নিয়ম:

সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।

১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:

দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।

Related Products