𝗥𝗮𝘃𝗲 𝗡𝗼𝘄 (𝗣𝗶𝗻𝗲𝗮𝗽𝗽𝗹𝗲)

Price range: TK. 590 through TK. 1,490

প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ

18 People watching this product now!

𝙍𝙖𝙫𝙚 𝙉𝙤𝙬 – 𝘼 𝙋𝙪𝙧𝙚 𝘽𝙪𝙧𝙨𝙩 𝙤𝙛 𝙅𝙪𝙞𝙘𝙮 𝙋𝙞𝙣𝙚𝙖𝙥𝙥𝙡𝙚 𝙇𝙪𝙭𝙪𝙧𝙮. 𝙀𝙭𝙘𝙡𝙪𝙨𝙞𝙫𝙚𝙡𝙮 𝙇𝙞𝙢𝙞𝙩𝙚𝙙 🔥

বর্তমানে অনেকেই Rave Now ও Qued AL Fursan নিয়েই আলোচনা করছেন। ঠিক সেই সময়েই আল-মুহসিন ফ্র্যাগ্রেন্স নিয়ে আসলো পারফিউম অয়েল। আর আপনারা জানেনেই তো আমরা ফিকিরেই থাকি যেনো আপনাদের কোয়ালিটি সম্পন্ন & ইউনিক অয়েল সবসময় প্রোভাইড করার আর যেটা নিয়ে আসার টার্গেট থাকে নিয়েই আসি। যেখানে আমাদের মূল লক্ষ্য সবসময়ই এক: কোয়ালিটি, ইউনিকনেস, এবং প্রিমিয়াম এক্সপেরিয়েন্স নিশ্চিত করা।

যাই হোক, এবার পার্সোনালি বলতেছি যে ভাই মেইন পারফিউম Qued AL Fursan & Rave Now দুইটাই আমাদের কাছে আছে। সো পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে বলতেছি আমার কাছে Rave Now এর ব্লেন্ডিং স্মুথনেস & প্রোজেকশন & পারফরম্যান্স ভাই জমসে ভালোই সেজন্য যারা রেকমেন্ডেশন চেয়েছেন, তাদের জন্য এটি ছিল প্রথম পছন্দ “Rave Now” 

এরপর যখন এর অয়েল ভার্সন সংগ্রহ করা সম্ভব হলো, তখন দেরি করিনি। আসলে আমাদের দেশের আবহাওয়ায় পারফিউম অয়েলের পারফরম্যান্স এবং ফিল দুটোই আলাদা লেভেলের। সো দেরি করি নাই একদম অল্প পরিমানেই অর্ডার দিয়ে দিছি কারণ বর্তমানে এরকম সিচুয়েশনে খুব বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট আনতে পারতেছি না পারলেও দেরি হচ্ছে। 

এক কথায় যদি বলি ভাই টপ ক্লাস পারফরম্যান্স পারফিউম অয়েলের৷ গতোদিন ব্যবহার করছি অলমোস্ট ২-৪ ঘন্টাই যাস্ট প্রোজেকশন ছিলো তার মানে লাস্টিং তো বুঝতেই পারছেন৷ আর হ্যাঁ এটি Creed Aventus, CDN বা Supremacy-এর মতো Pineapple ব্লেন্ড নয় বরং Rave Now সম্পূর্ণ আলাদা, যেখানে আপনি পাবেন একদম পাকা, রসালো Pineapple-এর বিশুদ্ধ অনুভূতি।

একদম রিজেনেবল & ফ্রেন্ডলি বাজেটে পাচ্ছেন সো অল্প পরিমানেই স্টকে আছে যারা আগেই কনফার্ম করবেন তারাই অগ্রাধিকার পারবেন। In Sha Allah.

Fragrance Type: Alcohol-free Perfume oil
Longevity: ± 12–16 hours
Projection: ± 2–4 feet
Sillage: ± 3 feet

[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]

★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️

১. পালস পয়েন্টে ব্যবহার করুন:

ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।

২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):

রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।

৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:

অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।

৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:

সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:

সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।

৬. কাপড় ব্যবহারে সতর্কতা:

সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।

৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:

অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।

৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:

একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।

৯. সংরক্ষণের সঠিক নিয়ম:

সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।

১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:

দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।

Related Products