𝗞𝗮𝘀𝘁𝘂𝗿𝗶 𝗚𝗼𝗹𝗱 𝗠𝘂𝘀𝗸
TK. 790 – TK. 2,990Price range: TK. 790 through TK. 2,990
- Status :
প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ
কাস্তরি গোল্ড (Kasturi Gold Musk) 🔥
❝রাসূলুল্লাহ্ (ﷺ) ~ এর প্রিয় সুগন্ধিগুলোর অন্যতম ছিল মহামূল্যবান কাস্তুরি।❞ যুগের পর যুগ ধরে, রাজাদের মুকুটে, বাদশাহদের শয়নকক্ষে, আর বীর সেনাপতিদের বিজয়মঞ্চে কস্তুরির সুবাসই ছিল গৌরবের চিহ্ন। এটি শুধু এক আতরই নয় ~ এটি সম্মান, ঐশ্বর্য ও চিরন্তন ধৈর্যের সুবাসিত ইতিহাস।
~ আপনার ঘ্রাণের জগতে নতুন সংজ্ঞা আনতে কেনোই বা 𝘼𝙡-𝙈𝙐𝙃𝙎𝙄𝙉 𝙁𝙧𝙖𝙜𝙧𝙖𝙣𝙘𝙚 ~ এর ‘কস্তরি গোল্ড’ অন্যন্যা & আপনার পছন্দের শীর্ষে থাকবে?
কস্তরি গোল্ড ~ এই রেঞ্জের ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এতটা লাক্সারি মানের কস্তরির সুঘ্রাণ সাধারণত অকল্পনীয়। বাজারের অন্যান্য ২-৩টি কস্তরি থেকে ‘Al-MUHSIN Fragrance’ এর “কস্তরি গোল্ড’ একদম আলাদা, স্বতন্ত্র এবং এর পারফরম্যান্স এক কথায় অনন্য।
❝রাসূলুল্লাহ্ (ﷺ)–এর প্রিয় সুগন্ধিগুলোর অন্যতম ছিল কাস্তুরি।❞ ~ তবে হ্যাঁ আমরা দাবি করছি না যে এটি সেই মহিমান্বিত সুবাস, তবে, আমাদের এই কাস্তুরির অনুপম ঘ্রাণ আপনাকে নিয়ে যাবে এক অতুলনীয় আধ্যাত্মিক সফরে ~ যেখানে প্রতিটি শ্বাসে মিশে আছে অনির্বচনীয় প্রশান্তি ও সৌন্দর্যের আবেশ।
‘কস্তুরি’ সাধারণত হালকা ডার্ক, মাস্কি, আম্বেরি, স্লাইথলি অউদি কিছুটা ইন্সেন্সি, ল্যাদারী এনিমেলিক এন্ড লিটেল সুইট কম্বিনেশন। আর আমাদের এই কস্তরিতে আপনি অতিরিক্ত তীব্র বা বিরক্তিকর কোন কড়া নোটস পাবেন না; যার কারণে আপনি সহজেই মানিয়ে নিতে পারবেন।
‘Kasturi Gold’ – a scent that doesn’t just linger, it leaves a legacy. 🔥
আমাদের এই ‘কস্তরি গোল্ড’ যারা একবার ব্যবহার করেছেন, তারা সবাই এর প্রতি মুগ্ধ হয়ে ফিরে এসেছেন এবং অধিকাংশই রি-অর্ডার করতে বাধ্য হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইন শা আল্লাহ, আপনি একবার ব্যবহার করলেই এর ফ্যান হয়ে যাবেন। ইন শা আল্লাহ।
এছাড়াও আমাদের ‘কস্তরি গোল্ড’ এর অসাধারণ পারফরম্যান্স & প্রজেকশনে রীতিমতো চমকে দিবে। ইন শা আল্লাহ।
Fragrance Notes: Musky, Dark, Animalic, Lathery, Amber, Incense, Sweet
Fragrance Type: Alcohol-free perfume oil
Longevity: 12–18 hours
Projection: 4–6 feet
Sillage: 4 feet
[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]
★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️
১. পালস পয়েন্টে ব্যবহার করুন:
ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।
২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):
রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।
৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:
অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।
৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:
সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।
৬. কাপড় ব্যবহারে সতর্কতা:
সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।
৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:
অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।
৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:
একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।
৯. সংরক্ষণের সঠিক নিয়ম:
সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।
১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:
দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।
