𝗔𝗰𝗾𝘂𝗮 𝗗𝗶 𝗚𝗶𝗼
TK. 690 – TK. 1,590Price range: TK. 690 through TK. 1,590
- Status :
প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ
ACQUA DI GIO (Top-Notch Quality & Exceptional Similarity) 🔥
[“A scent that mirrors the elegance of the ocean—Acqua Di Gio Profumo defines timeless summer sophistication.”]
এক কথায় – একটি মাস্টারপিস। এই সুগন্ধিটি নিঃসন্দেহে সামারের জন্য একটি অলটাইম ফেভারিট। কোনো ধরণের জোরালো মার্কেটিং ছাড়াই এটি একাধিকবার স্টক আউট হয়েছে ~ কারণ গুণমানে এটা নিজেই কথা বলে। নিরবেই জয় করে নিয়েছে হাজারো সুঘ্রানপ্রেমীদের মন।
~ Client Review Highlight ~
“Acqua Di Gio Profumo – আমি অনেক সেলার থেকে ট্রাই করেছিলাম, কিন্তু কেউই পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তবে আল-মুহসিন ফ্র্যাগ্রেন্স-এর এই ভার্সনটা নিঃসন্দেহে এখন পর্যন্ত ট্রাই করা সবচেয়ে বেস্ট কপি! এতটা ক্লোজ, এতটা রিফাইনড কপি আমি আর কোথাও পাইনি। মা শা আল্লাহ! রেটিং: ১০/১০”
~ Muhammad Jarif Bhai
~ A Real Moment with Acqua Di Gio ~
সেদিন এক গ্রাহক বললেন;
“ভাই, আমি এই পারফিউম ওয়েলটা সকাল ৯টায় দিয়ে বের হয়েছিলাম অফিসের কাজে। গরমে ঘেমে উঠেছিলাম ঠিকই, কিন্তু দুপুর ২টা নাগাদ হঠাৎ এক কলিগ এসে বললো—‘ভাই, তুমি কি নতুন কিছু ইউজ করছো? তোমার গন্ধটা আজ একদম classy লাগছে!’ আমি একটু হেসে বললাম—‘এটা Acqua Di Gio Profumo by Al-MUHSIN.’
সত্যি বলতে কি, ওই এক কথায় পুরো দিনটা স্পেশাল লাগছিল। শুধু গন্ধ না, আত্মবিশ্বাসও যেনো ডাবল হয়ে গিয়েছিলো।”
এই পারফিউম ওয়েলটি শুধু নতুনদের নয়, বরং অভিজ্ঞ গ্রাহকদের কাছেও পছন্দের শীর্ষে। একুয়া ডিজিও-এর অনেক সিনিয়র ইউজার একে হাইলি রিকমেন্ড করেছেন, বিশেষ করে আমাদের ওয়েল ভার্সনটি ট্রাই করার পর তারা চোখ বন্ধ করে এটিকে সেরা বলেছেন।
পারসোনাল সাজেশন: আপনার সামার কালেকশনে যা-ই থাকুক, Acqua Di Gio এবং Ocean Blast– এই দুটো পারফিউম ওয়েল যেনো কোনভাবেই মিস না হয়। শুধুমাত্র কমপ্লিমেন্ট কুড়ানোর জন্যই না, বরং নিজেকে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড ফিল করানোর জন্য এগুলো অনন্য।
Fragrance Notes: Marine | Sea Notes | Bergamot | Aromatic Accords | Rosemary | Citrus | Warm Patchouli | Balsamic Touch | Deep Patchouli
FRAGRANCE TYPE: ALCOHOL-FREE PERFUME OIL
LONGEVITY: ± 8–10 HOURS
PROJECTION: ± 3–4 FEET
SILLAGE: ± 4 FEET
[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]
★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️
১. পালস পয়েন্টে ব্যবহার করুন:
ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।
২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):
রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।
৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:
অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।
৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:
সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।
৬. কাপড় ব্যবহারে সতর্কতা:
সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।
৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:
অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।
৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:
একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।
৯. সংরক্ষণের সঠিক নিয়ম:
সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।
১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:
দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।
