𝗕𝗹𝗮𝗰𝗸 𝗚𝗿𝗼𝘃𝗲 𝗧𝗼𝗽
TK. 500 – TK. 2,050Price range: TK. 500 through TK. 2,050
- Status :
প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ
𝐁𝐥𝐚𝐜𝐤 𝐆𝐫𝐨𝐯𝐞 𝐓𝐨𝐩 – 𝐃𝐚𝐫𝐤.𝐖𝐚𝐫𝐦.𝐋𝐮𝐱𝐮𝐫𝐲.🔥
যেই সুগন্ধি রিলিজ এর আগেই ২০০ মিলি 𝐒𝐨𝐥𝐝 হয়েছে। মা শা আল্লাহ। এইতো সেদিন এক গ্রাহক সেম্পল দেখেই ৩০ মিলি অর্ডার করলেন।
নিঃশব্দ পাহাড়, আকাশভরা নক্ষত্র, আর অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক রহস্যময় বাগান; সেই বাগান থেকেই জন্ম 𝐁𝐥𝐚𝐜𝐤 𝐆𝐫𝐨𝐯𝐞. আপনি খুব রিফ্রেশিং & ফ্রেশ রিচ টাইপের কিছু চাচ্ছেন শুধু তাই না সাথে এর হাই প্রোজেকশন & লংজিবিটি ও অসাধারণ পারফরম্যান্স ; সেক্ষেত্রে আমাদের এই মাস্টারপিস আইটেম আপনার পছন্দের শীর্ষে থাকবেই। ইন শা আল্লাহ।
শুরুর নোটে আসে পাকা আমের উষ্ণ, স্বাভাবিক মিষ্টতা শৈশবের স্মৃতি, মাটির ঘ্রাণ, আর হারিয়ে যাওয়া বিকেলের মতো নরম ও প্রাণবন্ত। এটি 𝐁𝐥𝐚𝐜𝐤 𝐆𝐫𝐨𝐯𝐞-এর হৃদয়, যা প্রথম স্পর্শেই আপন করে নেয়।
সময় গড়ানোর সাথে সাথে প্রকাশ পায় অ্যাম্বারের গভীরতা উষ্ণ, রেজিনাস, আত্মবিশ্বাসী। যেন রাতের অন্ধকারে জ্বলে ওঠা এক নীরব আগুন, যা স্থির কিন্তু প্রবল।
শেষে থাকে কুমারিনের মোলায়েমতা ভ্যানিলার ছোঁয়া, হালকা কাঠের আবেশ, এক প্রশান্ত পরিণতি।এটি সুগন্ধিকে দেয় স্থায়িত্ব ও প্রশান্ত আত্মিক ভারসাম্য।
|| 𝗛𝗶𝗴𝗵 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 – 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗟𝗼𝗻𝗴𝗲𝘃𝗶𝘁𝘆 & 𝗦𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 👌||
Fragrance Type : Alcohol-free Perfume Oil
Longevity : ± 12–14 hours
Projection : ± 5–6 feet
Sillage : ± 4 feet
[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]
★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️
১. পালস পয়েন্টে ব্যবহার করুন:
ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।
২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):
রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।
৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:
অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।
৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:
সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।
৬. কাপড় ব্যবহারে সতর্কতা:
সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।
৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:
অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।
৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:
একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।
৯. সংরক্ষণের সঠিক নিয়ম:
সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।
১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:
দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।
