𝗖𝗿𝗲𝗲𝗱 𝗔𝘃𝗲𝗻𝘁𝘂𝘀 𝗔𝗯𝘀𝗼𝗹𝘂

Price range: TK. 690 through TK. 1,590

প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ

14 People watching this product now!

𝘾𝙧𝙚𝙚𝙙 𝘼𝙫𝙚𝙣𝙩𝙪𝙨 𝘼𝙗𝙨𝙤𝙡𝙪 ~ 𝘾𝙧𝙖𝙛𝙩𝙚𝙙 𝙛𝙤𝙧 𝙆𝙞𝙣𝙜𝙨. 𝙒𝙤𝙧𝙣 𝙗𝙮 𝙇𝙚𝙜𝙚𝙣𝙙𝙨. 🔥

ইতিমধ্যেই সুগন্ধিপ্রেমীদের মাঝে এই মাস্টারপিস অয়েলটি দারুণ সাড়া ফেলেছে। অনেকেই এটিকে নিজেদের কালেকশনে যুক্ত করেছেন আর কেনই বা করবেন না? সামারের (যেকোন ওয়েদারের) জন্যই এটি একদম পারফেক্ট, অলটাইম ইউজের জন্য পকেট-ফ্রেন্ডলি একটি এলিগ্যান্ট চয়েস।

ক্রিডের মাস্টারপিস লাইনের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাগরেন্সে আপনি অরিজিনাল Aventus-এর পরিচিত ডিএনএ খুঁজে পাবেন, তবে Absolu ভার্শনে রয়েছে আরও ডিপ, স্পাইসি এবং রিফাইন্ড এক্সপেরিয়েন্স। গ্রেইপফ্রুটের স্মুথ টাচের সাথে রিচ ও ব্যালান্সড কম্বিনেশন এটিকে করে তুলেছে আরও প্রিমিয়াম ও ইউনিকনেস। 

​এই তীব্র গরমে যখন ক্লান্তি আপনাকে ঘিরে ধরে, তখন এই অয়েলের কয়েক ফোঁটা সুবাস আপনাকে দিবে এক টুকরো প্রশান্তি। এর ফ্রেশ ভাইব আর কর্পোরেট লুক আপনাকে ভিড়ের মাঝে করে তুলবে অনন্য এবং আত্মবিশ্বাসী। দিনের ক্লান্তির মাঝেও এটি আপনাকে দেবে রিফ্রেশিং অনুভূতি, সাথে থাকবে একটুখানি স্পাইসি এলিগ্যান্স।

Fragrance Type : Alcohol-free Perfume oil
Longevity: ± 12-16 hours
Projection: ± 2-3 feet
Sillage: ± 2 feet

[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]

★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️

১. পালস পয়েন্টে ব্যবহার করুন:

ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।

২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):

রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।

৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:

অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।

৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:

সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:

সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।

৬. কাপড় ব্যবহারে সতর্কতা:

সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।

৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:

অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।

৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:

একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।

৯. সংরক্ষণের সঠিক নিয়ম:

সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।

১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:

দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।

Related Products