𝗣𝗱𝗺 𝗟𝗮𝘆𝘁𝗼𝗻
TK. 690 – TK. 1,590Price range: TK. 690 through TK. 1,590
- Status :
প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করুনঃ
𝙋𝘿𝙈 𝙇𝘼𝙔𝙏𝙊𝙉 – “𝘼 𝙎𝙞𝙜𝙣𝙖𝙩𝙪𝙧𝙚 𝙤𝙛 𝙆𝙞𝙣𝙜𝙨, 𝘼 𝙎𝙘𝙚𝙣𝙩 𝘽𝙚𝙮𝙤𝙣𝙙 𝙏𝙞𝙢𝙚 – 𝙇𝙖𝙮𝙩𝙤𝙣.” 🔥
আমাদের শপের টপ সেলিং & মোস্ট পপুলার আইটেম এর মধ্যে অন্যতম এটি। Layton পারফিউম অয়েলটি খুবই চমৎকার লাক্সারিয়াস সুগন্ধি। ওরিয়েন্টাল ফ্রেশ ওয়ার্ম সুইট স্পাইসি ইউনিকনেস সুগন্ধি। যেকোন পরিবেশে নিজের উপস্থিতিতে লাক্সারিয়াস টোনে জানান দিবে। এটি একটি ফ্র্যাগরেন্স, যা আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে; চিৎকার করে না, কিন্তু quietly attention grab করে।
শুরুতেই আপনি পাবেন একদম ফ্রেশ, ক্রিস্প আর হালকা মিষ্টি অনুভূতি যা খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে & রিফ্রেশিং ফ্রেশনেস একটা ভাইব দেয়।
কিছুক্ষণ পরই সুগন্ধটি হয়ে ওঠে আরও সফট, এলিগ্যান্ট এবং ফ্লোরাল একটা refined classy vibe দেয়।
শেষ পর্যায়ে এসে Layton হয়ে ওঠে উষ্ণ, মিষ্টি, একটু স্পাইসি এবং গভীর যা আপনাকে দেয় এক ধরনের প্রিমিয়াম ও শক্তিশালী উপস্থিতি।
“A scent that whispers luxury in every moment, Blending freshness with a warm, magnetic soul, Leaving a trail of quiet confidence behind, Where presence becomes your true signature.”
Fragrance Type : Alcohol-free Perfume oil
Longevity: ± 12-16 hours
Projection: ± 2-3 feet
Sillage: ± 3 feet
[Disclaimer: Subtle color differences may appear due to professional lighting and editing.]
★ 𝗔𝗟-𝗠𝗨𝗛𝗦𝗜𝗡 𝗙𝗿𝗮𝗴𝗿𝗮𝗻𝗰𝗲 – 𝗨𝘀𝗮𝗴𝗲 & 𝗖𝗮𝗿𝗲 𝗚𝘂𝗶𝗱𝗲𝗹𝗶𝗻𝗲𝘀: ⤵️
১. পালস পয়েন্টে ব্যবহার করুন:
ঘাড়ের দু’পাশে, কবজিতে, কানের পেছনে এবং বুকের উপরের অংশে অল্প পরিমাণে সুগন্ধি লাগান। শরীরের এই উষ্ণ জায়গাগুলো সুবাসকে ধীরে ধীরে ছড়িয়ে দিতে সাহায্য করে।
২. ফিনিশিং টাচ (Scent Trail তৈরি করতে):
রোল-অন থেকে সামান্য সুগন্ধি হাতের তালুতে নিয়ে আলতোভাবে কাপড়ের কাঁধের অংশ বা শরীরের উপরের দিকে লাগান। এতে হাঁটাচলার সময় প্রতিটি মুভমেন্টে একটি সুন্দর ও মার্জিত Scent Trail তৈরি হবে।
৩. সঠিক পরিমাণ ব্যবহার করুন:
অল্প কিন্তু সঠিক জায়গায় ব্যবহার করাই শ্রেষ্ঠ। অতিরিক্ত ব্যবহার করলে সুবাস ভারী ও বিরক্তিকর হয়ে উঠতে পারে।
৪. ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
সুগন্ধি ব্যবহারের আগে কবজি বা ঘাড়ে সামান্য ভ্যাসলিন বা আনসেন্টেড ময়েশ্চারাইজার লাগালে সুবাস ত্বকে ভালোভাবে ধরে থাকে এবং Longevity উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
৫. অতিরিক্ত ঘষাঘষি করবেন না:
সুগন্ধি লাগানোর পর কবজি বা ত্বক ঘষবেন না। এতে সুগন্ধির হার্ট ও বেস নোট ভেঙে যেতে পারে এবং ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়।
৬. কাপড় ব্যবহারে সতর্কতা:
সাদা বা উজ্জ্বল রঙের কাপড়ে সরাসরি রোল-অন ব্যবহার করবেন না। আগে হাতে নিয়ে তারপর আলতোভাবে লাগান। গাঢ় বা ডার্ক কালারের কাপড়ে সরাসরি ব্যবহার করা নিরাপদ।
৭. ঘামযুক্ত ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন:
অতিরিক্ত ঘাম বা ভেজা ত্বকে সুগন্ধি লাগালে ঘ্রাণ বিকৃত হতে পারে। গোসলের পর বা পরিষ্কার শুকনো ত্বকে ব্যবহার করাই উত্তম।
৮. ত্বকের সাথে ঘ্রাণের পার্থক্য মনে রাখুন:
একই সুগন্ধি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই প্রথমে অল্প ব্যবহার করে নিজের ত্বকের সাথে মিল দেখে নিন।
৯. সংরক্ষণের সঠিক নিয়ম:
সুগন্ধি সরাসরি রোদ, অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখলে সুবাস দীর্ঘদিন তার আসল মান বজায় রাখে।
১০. সময় অনুযায়ী ব্যবহার করুন:
দিনের জন্য হালকা ও ফ্রেশ ঘ্রাণ, আর সন্ধ্যা বা বিশেষ মুহূর্তের জন্য গভীর ও উষ্ণ ঘ্রাণ বেছে নিলে আপনার উপস্থিতি হবে আরও স্মরণীয়।
